বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর পৃথক অভিযানে ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক

বিশেষ প্রতিনিধি, দিনাজপুর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর পৃথক অভিযানে ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটকদিনাজপুর জেলা প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন পোস্টের সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা মূল্যের ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছেন।

রবিবার (০১ নভেম্বর ২০২৬) বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০১ নভেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রানী, বিরামপুর এবং কাটলা স্থায়ী পোস্টের সদস্যরা নিজ নিজ এলাকায় পৃথক ৩টি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে মোট ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। আটককৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত এলাকাসহ দেশের অভ্যন্তরে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অত্যন্ত দৃঢ়তা ও পেশাদারিত্বের সাথে অব্যাহত থাকবে।