নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, “সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার বিষয়ে সচেতন করতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।”