খানসামা প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটি।

৪ নভেম্বর ২০২৬ তারিখে দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটির দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা সদস্য সচিব একরামুল হক আবির এবং জেলা আহ্বায়ক এ কে এম খাদেমুল রহমান সোহাগ। বিজ্ঞপ্তির স্মারক নম্বর—এনসিপি/দিনাজপুর/উ.আ.ক/২০২৬-২০২৭/০৯।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রকৌশলী এ.এফ.এম শামীমুজ্জামান (সনি) এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. জাহাঙ্গীর ইসলামকে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. তিমাত আলী, মো. আতিয়ার রহমান, অশোক কুমার দাস, মহাদেব চন্দ্র রায় ও মো. আঃ সাত্তার।
কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফুল ইসলাম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. খাইরুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. আব্দুর রহিম (সোহাগ), শাহ জাহান খান, মশিউর রহমান, মো. আবু বক্কর সিদ্দিক ও মো. শাহিন আলম।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. আরিফুল ইসলাম আরাফাতকে। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সবিতা রানী রায়, মো. আবু তালেব, মো. আবরাজ আলী ও আরাফাত ইসলাম।
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্ট দিয়েছেন মো. শরিফুল ইসলাম।
পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ! সদস্য সচিব হিসেবে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার ওপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্বকে আমি সম্মান, আস্থা ও আমানত হিসেবে গ্রহণ করেছি। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যাঁরা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, তাঁদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। পদ নয়, দায়িত্বই হোক পরিচয়; প্রতিশ্রুতি নয়, কাজই হোক অঙ্গীকার। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
নবগঠিত এ কমিটির মাধ্যমে খানসামা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা।