দিনাজপুর প্রতিনিধি:
“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় আইডিইবি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
র্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান জুয়েল এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু।
এ সময় আইডিইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী আব্দুল আউয়ালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
র্যালি ও আলোচনা সভায় আইডিইবি দিনাজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা, কোষাধ্যক্ষ জিএন ভট্টাচার্য, চাকরিবিষয়ক সম্পাদক মো. আব্দুল মোমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, পূনর্ভবা, অ্যাপটাচ, ডিআইএসটি, গ্লোবাল, আনোয়ারা ও উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, দিনাজপুর আইসিটি ক্লাবের সদস্য এবং জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।